অন্ধকথা

রণদেব দাশগুপ্ত

যাও, এইভাবে বেঁচে থাকো।
এইসব à¦ªà¦‚à¦•à§à¦¤à¦¿à¦­à§‹à¦œà ‡, ডাস্টবিনে
অগণ্য কাম ও কামড়_
এইসব নিয়ে বাঁচো।
রুফটপ বাগানের সূর্যমুখী তুমি
রোদে ডানা মেলে দেওয়া হলুদ উৎসব_
তবু অভিশাপ দিই
এইভাবে বাঁচো
কেননা আমার চোখ মরে গেছে
কুয়াশার বক্ষলগ্ন রহস্যটি দেখে।
এখন কবিতা ছুঁলে হিম নেমে আসে
এখন তোমাকে ছুঁয়ে বুঝে যাই
একা নই, অন্ধ à¦ªà§à¦°à¦¤à§à¦¯à§‡à¦•à§‡à ¤à¥¤

ফেসবুক মন্তব্য